Trending Now

কেন্দুয়ায় এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ৬০ জন

Date:

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ (১৫ অক্টোবর) মঙলবার সকাল ১১ টায় অনলাইনে সারাদেশের এইচএসসি পরীক্ষার্থীর রেজাল্ট দেয়া হয়। এই পরিপ্রেক্ষিতে এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফলে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সাধারণ শাখায় পাসের হার ৫৩.২৭%, মাদ্রাসা শাখায় ৯৭.৭৫% ও বিএম শাখায় ৮২.৯৭%।

তাছাড়া উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪৫৮ জন, যার মধ্যে মোট পাসের সংখ্যা ১৬২৬ জন, মোট অকৃতকার্য সংখ্যা ৮৩২ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬০জন পরীক্ষার্থী।

পরীক্ষায় অংশ নেয়া মোট ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পাস ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩টি মাদ্রাসা ও ১টি সাধারণ। প্রতিষ্ঠানগুলো হলো ভরাপাড়া কামিল মাদ্রাসা, রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসা, গন্ডা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মনকান্দা এম.ইউ. আলিম মাদ্রাসা ও ১জন পরীক্ষার্থী নিয়ে শত ভাগ পাস গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম জানান, প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আগামীদিনে কেন্দুয়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী পরিকল্পনার উদ্যোগ নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...