Trending Now

কেইনের হ্যাটট্রিকে বায়ার্নের বড় জয়, গোলের রেকর্ড

Date:

ক্রিড়া ডেস্ক : ইংল্যান্ড ছেড়ে জার্মানিতে এসেই ‘গোল মেশিন’ বনে গেছেন ইংলিশ তারকা হ্যারি কেইন। একের পর এক ম্যাচে গোল করে চলেছেন এই ফরোয়ার্ড। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় আরেকটি হ্যাটট্রিক উপহার দিলেন কেইন। তাতে বুন্দেসলিগার ম্যাচে মাইন্সকে ৮-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

শনিবার (৯ মার্চ) বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় মাইন্সের বিপক্ষে কেইনের হ্যাটট্রিক ছাড়াও গোল উৎসবে দু’বার শামিল হয়েছেন লেয়ন গোরেটস্কা। আর একটি করে গোল করেছেন টমাস মুলার, জামাল মুসিয়ালা ও সের্গে জিনাব্রি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে বায়ার্ন। তাতে ত্রয়োদশ মিনিটে প্রথমবার জাল খুঁজে নেয় দলটি। গোল করে দলকে এগিয়ে নেন কেইন। এর চার মিনিট বাদে আবারও গোল। এবার গোল করেন গোরেটস্কা। বায়ার্নের দুই গোলের বিপরীতে প্রথমার্ধে মাইন্সের একমাত্র গোলটি করেন নাদিম আমিরি। 

এক গোলের লিড নিয়ে বায়ার্ন যখন বিরতিতে যাওয়ার কথা ভাবছে, ঠিক তখনি প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একবার মাইন্সের জাল কাঁপিয়ে দেন কেইন। যোগ করা সময়ের সপ্তম মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন ইংলিশ তারকা। তাতে ৩-১ ব্যবধানে লিড ধরে রেখে বিরতিতে যায় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধে স্রেফ গোল বন্যা বইয়ে দেয় বায়ার্ন। ৪৭তম মিনিটে জাল খুঁজে নেন টমাস মুলার। ৬১তম মিনিটে গোল করেন জামাল মুসিয়ালা। এর পাঁচ মিনিট পর ৬৬তম মিনিটে গোলস্কোরারের তালিকায় নাম লেখান জিনাব্রি।

এরপর কেইনের ম্যাজিক। ৭০তম মিনিটে চলতি মৌসুমে বায়ার্নের হয়ে নিজের চতুর্থ হ্যাটট্রিক পূরোন করেন কেইন। আর যোগ করা সময় নিজের দ্বিতীয় গোলটি করে বায়ার্নের ৮-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন গোরেটস্কা।

এই জয়ে শীর্ষে থাকা বায়ার লেভারকুজেনের সঙ্গে ব্যবধান কমিয়েছে বায়ার্ন। ২৫ ম্যাচে বায়ার্নের পয়েন্ট হলো ৫৭। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেভারকুজেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...