Trending Now

কারণ ছাড়াই বাড়ছে এমারেল্ড অয়েলের শেয়ারের দাম

Date:

ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের শেয়ারের দাম কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি এমারেল্ড অয়েল লিমিটেডকে চিঠি পাঠায় ডিএসই। চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারের দাম বাড়ছে।

গত ২৪ নভেম্বর এমারেল্ড অয়েলের শেয়ারের দাম ছিল ২৪.৫০ টাকা। ১ ডিসেম্বর লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৩৪.৫০ টাকায়। অর্থাৎ পাঁচ কার্যদিবসে শেয়ারের দাম বেড়েছে ১০ টাকা বা ৪১ শতাংশ।

এভাবে কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...