Trending Now

কর্মচারীদের ভিসার জন্য চিঠি দেবে না বিসিবি

Date:

ক্রিড়া ডেস্ক : মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশাল কার্যালয়ে বছরের বিশেষ কিছু সময়ে খাঁ খাঁ শূন্যতা বিরাজ করে। ‌‌‌‌‌‌”বিশেষ সময়” বলতে যা বুঝানো হচ্ছে, তেমনই এক সময় আসন্ন। সামনেই যে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি এর অন্যতম ভেন্যু স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রও।

সুতরাং আবার বিসিবি কার্যালয় খালি করে সংস্থার কর্মকর্তা এবং কর্মচারীদের যুক্তরাষ্ট্রমুখী ঢলে শামিল হয়ে যাওয়ার কথা। সেই ঢল ঠেকাতে এবার আগে থেকেই উদ্যোগী দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন। অতীতে কর্মকর্তা ও কর্মচারীদের ভিসা সহায়ক পত্র দিয়ে সহযোগিতা করে আসলেও এবার আর তা দেওয়া হবে না বলে এক অফিস আদেশের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

৪ ফেব্রুয়ারি সব কর্মকর্তা ও কর্মচারীকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‌‌”আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী জুন ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।উক্ত বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অংশগ্রহণ করবে। উল্লেখ্য যে বোর্ডের নির্দেশনা অনুযায়ী উক্ত বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও টিম কর্মকর্তাবৃন্দ ব্যতীত বিসিবিতে কর্মরত অফিশিয়ালবৃন্দকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা গ্রহণের নিমিত্তে ‘ভিসা সংক্রান্ত কোনরূপ পত্রাদি’ বিসিবি হতে প্রদান করা হবে না।” সূত্র : কালের কণ্ঠ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...