Trending Now

কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রামের জন্য দুই কোচ বরাদ্দ, টিকিটও শেষ

Date:

বিশেষ প্রতিবেদন : ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রামের যাত্রীদের জন্য দুটি কোচ বরাদ্দ করা হয়েছে। এই দুটি কোচের টিকিট বিক্রি বৃহস্পতিবার সকালে শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। 

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম স্টেশন থেকে মাত্র ২৫০ টাকায় নন এসি এবং ৪৭০ টাকায় এসি কোচে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। 

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট শহীদুল ইসলাম জানান, চালু হতে যাওয়া চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রামের যাত্রীদের জন্য দুটি কোচ বরাদ্দ রাখা হয়েছে। এই দুটি কোচের একটি এসি কোচ এবং অপরটি নন এসি। চট্টগ্রাম স্টেশন থেকে ২৫০ টাকায় নন এসি এবং ৪৭০ টাকায় এসি কোচে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। চট্টগ্রাম থেকে দুই কোচে একশ’রও বেশি যাত্রী ভ্রমণ করার সুযোগ পাবেন। 

রেলওয়ের টিকিট বিক্রির রেল সেবা ওয়েব সাইটের সর্বশেষ আপডেটে দেখা গেছে বৃহস্পতিবার অনলাইনে আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর তারিখের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ১১টায় উভয় তারিখের চট্টগ্রাম থেকে কক্সবাজারের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। বিক্রির জন্য কোনো টিকিটই অবশিষ্ট নেই।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আগামী ১ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় প্রথমবার যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটি বিমানবন্দর স্টেশনে ৫ মিনিট বিরতি দিয়ে বিরতিহীন চলে চট্টগ্রাম স্টেশন পৌঁছাবে ২ ডিসেম্বর ভোররাত ৩টা ৪০ মিনিটে। চট্টগ্রাম স্টেশনে ২০ মিনিট বিরতি দিয়ে চট্টগ্রামের যাত্রীদের নিয়ে ভোর ৪টায় কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বিরতিহীন চলে ট্রেনটি কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছাবে ২ ডিসেম্বর সকাল ৭টা ২০ মিনিটে।   সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...