Trending Now

এবার দলীয় প্রতীকে নির্বাচন করবেন হিরো আলম

Date:

বিশেষ প্রতিবেদন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করছেন আলোচিত এবং সমালোচিত ইউটিউবার বগুড়ার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বিগত কয়েকটি নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করলেও এবার একটি দলের হয়ে অংশগ্রহণ করছেন তিনি।

জানা যায়, হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) রাতে সেখান থেকে এই প্রতিবেদককে দলীয় মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

হিরো আলম বলেন, নির্বাচন করার জন্য মনোনয়নপত্র তোলা হয়েছে। বগুড়া থেকে নির্বাচন করব। ৩০ তারিখে মনোনয়ন জমা দেব। কোন দল থেকে মনোনয়ন নিয়েছি তা ৩০ তারিখে দেশে এসে আপনাদের জানাব।

এর আগে, চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেন হিরো আলম। তারও আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।

সে সময় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হিরো আলম বলেছিলেন, এই সরকারের অধীনে আর নির্বাচন করব না। কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...