Trending Now

এক যুগ পর বেতারে গাইলেন রুনা লায়লা

Date:

বিনোদন ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা প্রায় এক যুগ পর বাংলাদেশ বেতারের জন্য গান গেয়েছেন। ‘ও বৃষ্টি তুমি’ শিরোনামের গানটি লিখেছেন সুমন সরদার; সুর করেছেন সাদেক আলী।বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের ড্রামা স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

বেতারে গান রেকর্ডিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, দীর্ঘদিন পর বেতারে এসে ভীষণ ভালো লাগল। বেতারের আধুনিকায়ন দেখে মুগ্ধ হয়েছি। সবার আন্তরিকতাও আমাকে মুগ্ধ করেছে। গানটির কথা যেমন ভালো লেগেছে, সুরও ভালো লেগেছে। 

বাংলাদেশ বেতারের সঙ্গীত বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, সবশেষ ২০১১ সালের জুলাই মাসে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক দুটি গান গেয়েছিলেন রুনা লায়লা।

‘ও বৃষ্টি তুমি’ গানটির রেকর্ডিং শেষে বেতারে একটি সাক্ষাৎকার দিয়েছেন রুনা লায়লা। সুরকার সাদেক আলী জানান, শিগগিরই গানটি বাংলাদেশ বেতারে প্রচার করা হবে।
১৯৬৪ সালে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন রুনা লায়লা। ১৯৬৫ সালে পাকিস্তানি চলচ্চিত্র ‘জুগনু’তে প্রথম প্লেব্যাক করেন। এরপর আর তাকে ক্যারিয়ারে পেছন ফিরে তাকাতে হয়নি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...