Trending Now

এক বছরে ভরিতে সোনার দাম বেড়েছে ২৫ হাজার ৮৪৭ টাকা

Date:

ডেস্ক রিপোর্ট : চলতি বছর সোনার বাজার ছিল বেশ অস্থির। দেশের বাজারে এক বছরে প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২৫ হাজার ৮৪৭ টাকা। ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। ডিসেম্বর শেষে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। আলাচ্য বছরে দেশের বাজারে সোনার দাম ৩৫ বার বাড়ানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ দাম কমানোর পরও সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৩২ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯২ হাজার ৮৬৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

দেশের বাজারে সোনার দাম পর্যালোচনায় দেখা গেছে, সর্বশেষ ২৯ ডিসেম্বর সোনার দাম কমানো হয়েছে। এ নিয়ে চলতি বছর ২৭ বার কমানো হয়েছে সোনার দাম। এছাড়া, দাম বাড়ানো হয়েছে ৩৫ বার। সবমিলিয়ে দেশের বাজারে সোনার দাম ৬২ বার পরিবর্তন করা হয়েছে।

এদিকে, রূপার দামও চলতি বছর কিছুটা বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর ফলে ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...