Trending Now

এক টানেই জালে উঠল ১৩০ মন ইলিশ!

Date:

ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৫৫) নামের এক জেলের জালে এক টানে (একবার জাল টেনে) ধরা পড়ছে ১৩০ মন ইলিশ।  শনিবার (৬ এপ্রিল) সকালে এসব মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সাগরে এসব মাছ ধরা পড়ে। গত বুধবার সূর্য মাঝি ১৭ জেলে সহ বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামের একটি ট্রলার নিয়ে আলীপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। একবার জাল টান দেওয়ার পরই প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় পুরো মাছ ট্রলারে তুলতে না পারে অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসেন তারা। এসব ইলিশের দাম ৪০ লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছে জেলেরা। 

জেলে সূর্য মাঝি বলেন, আমরা সাগরে গিয়ে প্রথম টান দেওয়ার পরই জাল ভর্তি মাছ ওঠে। এর আগে কখনো আমাদের জালে এতো বেশি পরিমাণ মাছ ধরা পড়েনি। পরে আমাদের ট্রলার লোড হয়ে যাওয়ার কারণে অর্ধেক জাল সাগরে মাছসহ ফেলে চলে আসি। আমরা জেলেরা অনেক শুকরিয়া আদায় করছি। বর্তমানে মাছ আড়তে উঠানো হচ্ছে এবং নিলামের মাধ্যমে বিক্রি চলছে। কত টাকায় বিক্রি হতে পারে সেটা এখনো বলতে পারছি না।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গত এক সপ্তাহ ধরে বেশির ভাগ জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে। আমরা আশা করছি বৃষ্টি শুরু  হলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...