Trending Now

এইচএসসির ২ লাখ ৭১ হাজার খাতা চ্যালেঞ্জ 

Date:

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ২ লাখ ৭১ হাজার খাতা চ্যালেঞ্জ করেছেন ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা। ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর ফল পুনর্নিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শেষ হয়। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মূল ফল প্রকাশের এক মাসের মধ্যে এ ফল প্রকাশ করতে হয়। সে হিসেবে আমরা ২৬ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবো।

গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আগামী ২৭ নভেম্বর থেকে খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে এসএমএসে আবেদন করেছেন শিক্ষার্থীরা।

এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। তবে প্রতি বছরই খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষা কিছু শিক্ষার্থীর ফলে ইতিবাচক পরিবর্তন আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...