Trending Now

উপজেলা পরিষদ নির্বাচনে নয়নের প্রচারনায় দোয়াত কলমের হিড়িক

Date:

নেত্রকোনা প্রকিবেদক : নেত্রকোনার পূর্বধলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়ন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে নানা উন্নয়ন ও জনগনের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করে ভোট চাচ্ছেন তিনি। প্রতিদিন সকাল সন্ধ্যায় উপজেলার গুরুত্বপূর্ণ বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভাও করেছেন। এতে নির্বাচনী মাঠে ভোটারদের মাঝে দোয়াত কলমের হিড়িক দেখাগেছে। এমপি আহমদ হোসেনের সমর্থীত নেতা কর্মীরা ইতিমধ্যেই আসাদুজ্জামান নয়নের মাঠ জিমিয়ে থাকা থেকে চাঙ্গা করে তুলেছেন।
তাছাড়াও মাইকিং প্রচারানার পাশাপাশি লিফলেট বিতরণ ও পোষ্টার টানানো হচ্ছে বিভিন্ন এলাকায়।
এছাড়াও স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমাদ হোসেনের সমর্থিত প্রার্থী হিসেবে আসাদুজ্জামান নয়নের দোয়াত কলম মার্কায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এরশাদ হোসেন মালু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আইয়োব আলী, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন, উপজেলা যুবলীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান মুজিবুর, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অন্যান্য আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান পদে উপজেলায় অন্য যারা প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল (মোটরসাইকেল), উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপু (আনারস), বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলী লীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন (ঘোড়া)। আগামী ২১ মে এখানে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...