Trending Now

উত্তরা হাইকেয়ারে স্ট্রোকের ঝুঁকি ও করনীয় ফ্রি-সেমিনার অনুষ্টিত

Date:

ইমরান ছিদ্দিকি রুবেল
রাজধানীর উত্তরা হাইকেয়ার নিউরো স্পেসালাইজড হাসপাতালে” স্ট্রোককি? হার্টের অসুখ নাকি ব্রেনের ” শিরোনামে বিভিন্ন শ্রেনীপেশার মানুষদের নিয়ে বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে হাসপাতালের মিলনায়তনে ফ্রি সেমিনার অনুষ্টিত হয় । সেমিনারটির উদ্যোগতা ঢাকা মেডিকেলের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান বাংলাদেশের খ্যাতিমান নিউরো সার্জন মানবিক চিকিৎসক ডাঃ শফিকুল ইসলাম । উক্ত সেমিনারে বক্তব্য রাখেন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের মেডিসিন বিশেষ্জ্ঞ ডাঃ এন,এ,খান ইমরান,নিউরো সাইন্সের নিউরো সার্জন ডাঃ শাহ নেওয়াজ । আলোচনায় সেমিনারে ্উপস্থিত সুধিজনের উদ্দেশ্যে বক্তারা বলেন, সারা বিশ্বে প্রতি বছর প্রায় ২ কোটি মানূষ স্ট্রোকের শিকার হন যাদের মধ্যে ৫০ লাখ মানুষ মারাযায় এবং ৫০ লাখ মানুষ বিকালঙ্গ হয়ে বেচেঁ থাকে । তাছাড়া প্রতি মিনিটে বিশ্বে গড়ে ৩ জন মানুষ স্ট্রোকে মৃত্যু বরণ করে । বক্তারা আরো বলেন, আমাদের দেশে প্রতিটি গ্রামে গড়ে কোন কোন ভাবে ১৫ জন স্ট্রোকে ক্ষতিগ্রস্ত হন । এ সময় নিউরো সার্জন ডাঃ শফিকুল ইসলাম বলেন ,সচেতনতার বিকল্প নেই তাই সময় থাকতে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন ধুমপান পরিহার ও নিয়মিত ব্যায়াম ও দুশ্চিন্তামুক্ত জীবন গড়তে হবে । এর পরেও যদি কেউ স্ট্রোকে আক্রান্ত হন তাহলে দ্রত কাল ক্ষেপন না করে রোগীকে অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে । তিনি আরো বলেন উত্তরা হাইকেয়ার হাসপাতালে এখন স্বল্পমূল্যে বিশ্ব মানের যন্ত্রপাতির সমন্বয়ে যে কোন ধরনের সফল অস্রপাচার করা হচ্ছে যার সফলতার হার বিশ্ব মানের হাসপাতালের মতই । বিশেষ করে হার্টের রিং পরানো স্ট্রোকে ব্রেইন কিংবা মেজর অপারেশনে হাসপাতালটি ইতি মধ্যে সাধারন মানূষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে । জন সচেতনামূলক এটিছিল ৫তম ফ্রি সেমিনার । সাধারন মানুযের কাছে কথাবলে জানাযায়, ডাঃ শফিকের এই উদ্যেগ নিঃসন্দেহে ভূয়সী প্রশংসনীয় । এ ধরনের সেমিনার হাইকেয়ারের উপর মানুষের চিকিৎসার আস্থা আরো বৃদ্ধি পাবে বলে বিভিন্ন মহল প্রতিবেদক জানিযেছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...