Trending Now

উত্তরায় ছাত্র আন্দলনে পুড়ল পুলিশ ও সাংবাদিকের গাড়ি

Date:

কামরুল হাসান রনি : রাজধানীর উত্তরা আজমপুর উত্তরা পূর্ব  থানার পেছনে ১৪নং রোডে আজ ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে ছাত্র আন্দলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় পুলিশের গাড়ি পেছনের দিকে হটতে শুরু করলে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সম্পাদক মোখলেছুর রহমান মাসুমের পার্কিং করে রাখা মোটর সাইকেলের উপরে উঠে মোটর সাইকেলটি দুমরে মুচরে যায় এবং পুলেশের গাড়িটিও আটকে যায়। পরে উত্তেজিত ছাত্ররা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিলে পুলিশের গাড়ির সাথে সম্পাদক মোখলেছুর রহমান মাসুমের মোটন সাইকেলটিও পুরে যায়।

প্রসঙ্গত কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। ফলে, রাজধানীর অধিকাংশ এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারীরা। তাই সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ ১৮ জুলাই সকাল থেকে অন্তত ১৪টি কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী সড়কে নেমে আন্দোলন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...