সংলাপ প্রতিবেদক
ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া- আমিয়ান ডাংগুরী গ্রামের আলহাজ্ব মাওলানা আজিজুল হক গতকাল রাত্রে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তিনি ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন থেকে ময়মনসিংহ ত্রিশাল সাত আসনের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, মৃত্যুকালে স্ত্রী সহ দুই ছেলে – ৫ মেয়ে অনেক গুণগ্রাহী রেখে যান। বৈরী আবহাওয়ার মাঝেও তার সমাধিস্থলে ময়মনসিংহ ৭ত্রিশাল আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম তার পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ও তার রুহের মাগফেরাত কামনা করেন। তার সমাধিতে ওলামা দলের বিএনপি নেতা শামীমের উপস্থিতি এলাকায় রাজনীতির মাঠে ভিন্নমাত্রা যোগ হয়েছে ।



