Trending Now

ইন্দোনেশিয়ায় অগ্নি উৎপাতে ১১ পর্বতারোহী নিহত

Date:

ডেস্ক রিপোর্ট : ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার মারাপি আগ্নেয়গিরি বিস্ফোরণে কমপক্ষে ১১ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মীরা।

দেশটির সুমাত্রা দ্বীপের দুই হাজার ৮৯১ মিটার চূড়ার মাউন্ট মারাপি থেকে তিন হাজার মিটার ব্যাপ্তি নিয়ে আকাশে ছাই উদগীড়নের মাধ্যমে এই আগ্নেয়গিরির থেকে অগ্ন্যুৎপাত শুরু হয় গতকাল রোববার।

অনুসন্ধান ও উদ্ধারকারী দলের মুখপাত্র জোডি হরিয়াওয়ান বলেছেন, অগ্নুৎপাতের সময় এলাকায় ৭৫ জনের মধ্যে ১১ পর্বতারোহীর মৃতদেহসহ সোমবার তিনজনকে জীবিত পাওয়া গেছে। ১২ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান কার্যক্রম নিরাপত্তার ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা যদি এখন অনুসন্ধান চালিয়ে যাই তবে এটি হবে খুব বিপজ্জনক।’

পশ্চিম সুমাত্রার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা জানিয়েছে, ওই এলাকা থেকে ৪৯ জন পর্বতারোহীকে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেককে পুড়ে যাওয়ার কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সংস্থাটির প্রধান রুডি রিনালডি জানান, পর্বতারোহীদের অনেকেই চিকিৎসা সহায়তা নিয়েছে। তিনি বলেন, ‘প্রচণ্ড তাপে অনেকের শরীর পুড়ে গেছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগ্নেয়গিরিটির জ্বালামুখের কাছে যারা ছিল তারাই বেশি আঘাত পেয়েছে।’

মারাপি হলো সুমাত্রা দ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি এবং এটির সবচেয়ে মারাত্মক অগ্ন্যুৎপাত হয়েছিল ১৯৭৯ সালের এপ্রিলে। সেই সময় ৬০ জনের মৃত্যু হয়েছিল।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প ও অগ্নুৎপাতের ঘটনা একটি নিয়মিত ব্যাপার। দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতে ১৩০টির মতো সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...