Trending Now

ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Date:

কিশোরগঞ্জ নীলফাম : নীলফামারীর কিশোরগঞ্জে সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট) বাবুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই হাজার সুবিধাভোগী অংশগ্রহণ করেন।

সকালে সদর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়ে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু বলেন, গত ৩১ আগস্ট শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ পন্থী বিএনপির নেতাকর্মীরা পূর্ব শত্রুতার জেরে আমার বড়ভাই সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারীর উপর হামলার উদ্দেশ্যে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে না পেয়ে লুটপাট করেন। পরে তারা আমার ভাইকে খোঁজার জন্য  লাঠিসোটা নিয়ে পরিকল্পিতভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এসময়ে আমি তাদের কথা শোনার জন্য সামনে যাই। সেখানে তারা আমাকে মারধর করেন পরে ইট দিয়ে আমার মাথায় আঘাত করা হয়। এতে তারা আমার দোকানে হামলা চালিয়ে জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেন। এসময়ে আমি আহত হলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হলে চিকিৎসক আমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷পরে আমি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তারা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বাইরের লোক দিয়ে আমার অপসারণের দাবিতে মানববন্ধন করে আমার নামে মিথ্যা বিভ্রান্তি ছড়ায় । 

তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে কারো কোন টাকা পয়সা খাইনি৷ সরকারি সকল সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দিয়েছি।আমার ইউনিয়নের সকল মানুষের পাশে সবসময়ই আমি দাড়িয়েছি।  

এতে সদর ইউনিয়ন পরিষদের সকল ইউপি  সদস্যসহ সরকারি বিভিন্ন সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...