Trending Now

আমার রিজিক কেড়ে নিলেন’: অভিনেতা জয়

Date:

বিনোদন ডেস্ক : অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে পরিচালনা ও উপস্থাপনায় সরব হন। বিতর্কিত উপস্থাপন ও নানা ধরনের মন্তব্য করে প্রায়ই আলোচনায় থাকেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন শাহরিয়ার নাজিম জয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাকে। ইতিমধ্যে তাকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে। সবকিছু মিলিয়ে, সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই অভিনেতার।

এ পরিস্থিতিতে ক্ষমা চেয়ে জয় বলেন, ‘আমার পরিবারের মানুষ চিন্তিত।’ তা ছাড়া নানা বিতর্কের কারণে শোবিজাঙ্গনেও কাজ হারাচ্ছেন তিনি। এমন এক অভিযোগ সামনে এনে জয় জানান, ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। গত ১০ অক্টোবর ফিল্মটি মুক্তিও পেয়েছে। অন্যতম প্রধান চরিত্রে কাজ করলেও প্রচারণায় রাখা হয়নি তাকে। কেন এমনটা ঘটছে সেই প্রশ্নও তুলেছেন এই অভিনেতা।

জয়ের অভিযোগ, এই ফিল্মে বাকি সবার মতো তিনিও একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তার পরিচালক, প্রযোজক ও সহশিল্পীরা অভিনেতার অভিনয়ে সন্তুষ্ট হয়েছেন। তবে এর কোনো প্রমোশনে তার ছবি পর্যন্ত ব্যবহার করা হয়নি এবং এই অভিনেতাকে ট্রেইলারেও ব্যবহার করা হয়নি।

জয়ের প্রশ্ন, আসলে তার অপরাধটা কী? এরপর তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতার পর একমাত্র তিনিই শিল্পী হিসেবে বহুবার কথা বলেছেন এবং অভিনেতার অবস্থান পরিষ্কার করেছেন। তবুও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে তাকে নিয়ে ট্রল করা হচ্ছে। জয়ের ভাষ্য— ‘এবার আমার রিজিক কেড়ে নেওয়া হলো। কারণ অভিনয় আমার রিজিক। পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কী!’

এদিকে, রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ থেকেও বাদ দেওয়া হয়েছে জয়কে। যেখানে অনেক আগে থেকেই কাজ করার কথা ছিল তার। তবে শুটিং ঘোষণার আগেই অস্পষ্ট কারণে বাদ পড়েছেন তিনি। এ বিষয়ে জয় বলেন, ‘একদিন রাফি আমাকে ফোন করে বলল কর্তৃপক্ষ বলেছে আপাতত আপনাকে এভয়েড করতে। অথচ তিন মাস ধরে আমি রাফির এই কাজটা করার স্বপ্নে ছিলাম! তাহলে কি ধরেই নিব- বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...