Trending Now

আমার বিশ্বাস, আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে : নৌবাহিনী প্রধান

Date:

খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে দুর্বৃত্তরা যে ক্ষতি করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা কারো কাছেই কাম্য নয়। সমুদ্র বন্দর সচল রাখতে যে কোনো ধ্বংসাত্মক তৎপরতা ঠেকাতে নৌবাহিনী প্রস্তুত আছে।  বৃহস্পতিবার মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নৌবাহিনী প্রধান বলেন, দেশের স্বার্থবিরোধী ও অপতৎপরতা রোধে বাংলাদেশ নৌবাহিনী সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিরাপত্তা রক্ষার কাজ করে চলেছে।

পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, মোংলা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলা বন্দর ও সংলগ্ন ইপিজেড, এলপিজি জোন, পাওয়ার গ্রিডের মতো গুরুত্বপূর্ণ এসব স্থাপনার নিরাপত্তায় নৌবাহিনী কাজ করে যাচ্ছে।

নৌবাহিনী প্রধান আরো বলেন, ‘সশস্ত্র বাহিনী মোতায়েনের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমার বিশ্বাস, আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে কিছু দুষ্কৃতকারী প্রবেশ করে ধ্বংসলীলা চালিয়েছে। এটা কোনো দেশপ্রেমিক নাগরিকের কাজ হতে পারে না। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে না হয় সে জন্য নিজ অবস্থান থেকে আরো বেশি সতর্ক থাকতে হবে। এসময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য গণমাধ্যম ও জনসাধারণের সহযোগিতা কামনা করেন। নৌবাহিনী প্রধান বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দায়িত্বশীল মিডিয়ার কোনো বিকল্প নেই। তাই আপনারা উন্নয়ন-অগ্রগতিসহ সার্বিক কার্যক্রমে আমাদের সহায়তা করবেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌবাহিনীর খুলনাঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহীন রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...