Trending Now

আমানত ‍ও ঋণ বেড়েছে আর্থিক প্রতিষ্ঠানে

Date:

সংলাপ ডেস্ক : দেশে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এক বছরে ঋণ ও আমানতের পরিমাণ বেড়েছে। তবে এসব প্রতিষ্ঠানগুলোর আমানতের চেয়ে ঋণের পরিমাণ বেড়েছে দ্বিগুণ। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানে আমানত পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮৩০ কোটি টাকা। এ সময় ঋণ স্থিতি ছিলো ৭৩ হাজার ৭৫৯ কোটি টাকা। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত আমানতের পরিমাণ ছিলো ৪৩ হাজার ৭৫২ কোটি টাকা। আলোচ্য সময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ স্থিতি ছিলো ৭০ হাজার ৩২১ কোটি টাকা। এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে এক হাজার ৭৭ কোটি টাকা বা ২ দশমিক ৪৬ শতাংশ, অন্যদিকে ঋণ বেড়েছে ৩ হাজার ৪৩৭ কোটি টাকা বা ৪ দশমিক ৮৮ শতাংশ।

আমানত ও ঋণ পর্যালোচনায় দেখা গেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঢাকা বিভাগেই আমানত ও ঋণ বেশি, আর কম বরিশাল বিভাগে। গত ডিসেম্বর শেষে মোট ঋণের মধ্যে ঢাকা বিভাগে বিতরণ করেছে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা। বরিশাল বিভাগে ঋণ বিতরণ করেছে ৩৭১ কোটি টাকা।

অন্যদিকে, গত ডিসেম্বর শেষে ঢাকা বিভাগে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৪৪৩ কোটি টাকা। আর বরিশালে আমানতের পরিমাণ ছিলো ৫৫ কোটি ৪৮ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর গড় সুদহার ছিলো আট দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে গড় ঋণ সুদহার ছিলো ১০ দশমিক ৮৮ শতাংশ। এ সময় ভোক্তা ঋণে সুদ হার ছিলো সর্বোচ্চ (১১ দশমিক ৪৯ শতাংশ)।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ‘স্মার্ট (সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল-স্মার্ট) সুদহার এর সঙ্গে সর্বোচ্চ দুই দশমিক পাঁচ শতাংশ মার্জিন যোগ করে আমানত এবং সাড়ে পাঁচ শতাংশ যোগ করে ঋণ দিতে পারবে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো। ফলে চলতি মাসে নতুন করে আমানতের সুদহার সর্বোচ্চ হবে ১২ দশমিক ১১ শতাংশ আর ঋণ সুদহার হবে সর্বোচ্চ ১৫ দশমিক ১১ শতাংশ।

উল্লেখ্য, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে ৩৫টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২৩টি দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...