Trending Now

আবারও বিয়ে করলেন রনিত রায়

Date:

বিনোদন ডেস্ক : বলিউড তারকা রনিত রায় নিজের স্ত্রীকেই ফের বিয়ে করলেন। ২০তম বিবাহবার্ষিকীকে আরও বিশেষ করে তোলার জন্য এমন আয়োজন অভিনেতার। তাঁদের এই বিয়ের আসর বসেছিল গোয়ার একটি মন্দিরে। দ্বিতীয়বার বিয়ে সেরে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি।

সোমবার দিবাগত রাতে বিয়ের ছবি ও ভিডিও পোস্ট করেন রণিত। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাকে বিয়ে করবে? আবারও?’ আরেকটি ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘আমাদের শপথগুলোকে আরও একবার ঝালাই করে নিচ্ছি।’ শেয়ার করা ভিডিওতে এই দম্পতিকে বিয়ের নিয়ম-কানুন পালন করতে দেখা গেছে। সাত পাকে ঘুরতেও দেখা যায় তাঁদের। এ সময় রণিতের পরনে ছিল সাদা শেরওয়ানি ও লাল ওড়না।

অন্যদিকে, তাঁর স্ত্রী পরেছিলেন লাল রঙের লেহেঙ্গা। আরেকটি ভিডিওর ক্যাপশনে রণিত লেখেন, ‘দ্বিতীয়বার তো কী! হাজারবার তোর সঙ্গে এভাবেই বিয়ে করব।’ ২০০৩ সালের ২৫ ডিসেম্বর অভিনেত্রী-মডেল নীলম সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন রণিত রায়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এর আগে জোয়ানা নামে আরেক নারীকে বিয়ে করেছিলেন রণিত। সেই সংসার স্থায়ী হয়নি বেশিদিন। এই সংসারে রণিতের এক মেয়ে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...