Trending Now

আফগানিস্তানে ভূমিধস ; নিহত ২৫

Date:

সংলাপ ডেস্ক : পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের নোরগারাম জেলার একটি গ্রামে ভূমিধসে অন্তত ২৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) নোরগারাম জেলার গভর্নর কারি হাবিবুল্লাহ সাবির এ তথ্য জানিয়েছেন।

সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে, হাবিবুল্লাহ সাবির জানিয়েছেন, রোববার গভীর রাতে নোরগারাম জেলার তাতিন দারা এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের প্রেক্ষিতে এই বিপর্যয় ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভূমিধসের কারণে অন্তত ২০টি বাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষের মুখপাত্র মোল্লা জনান সায়েক বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু অঞ্চলে রোববার বিকেল থেকে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...