Trending Now

আজ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী

Date:

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের আজকের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়।

 এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রসঙ্গে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে এবার মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী সীমিত পরিসরে পালিত হচ্ছে। মহিলা দলের নেতাকর্মীরা এখন ত্রাণসামগ্রী নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...