Trending Now

আজ আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

Date:

সংলাপ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল ১০টায়  প্রধানমন্ত্রী  শেখ হাসিনার বাসভবন গণভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রার্থীদের গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের স্লিপের অংশটুকু প্রদর্শন করতে হবে।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা  ৫০টি। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, ১৪ দলীয় শরিক জাসদ একটি ও ওয়ার্কার্স পার্টি এক, স্বতন্ত্র ৬২ জন, কল্যাণ পার্টি একটি ও জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত আসনের মধ্যে আওয়ামী লীগ ৩৮টি, জাতীয় পার্টি দুটি ও স্বতন্ত্ররা ১০টি আসন পায়। কিন্তু স্বতন্ত্র ৬২ প্রার্থী আওয়ামী লীগকে সমর্থন দেওয়ায় আওয়ামী লীগই ৪৮টি আসন পাবে। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...