Trending Now

আচরণ বিধি লঙ্ঘনের দায়ে মাশরাফিসহ ৪ প্রার্থীকে জরিমানা

Date:

বিশেষ প্রতিবেদন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নড়াইল-২ আসনের আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের মাশরাফি বিন মুর্তজাসহ চার প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদরের পৌরসভা ও মাইজপাড়া ইউনিয়ন এলাকায় ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ও মো. আনিসুর রহমান যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৭ (১) ক ধারা ১৮(১) মোতাবেক (ওয়াালে পোস্টার সাঁটানো) আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে ১৫ হাজার টাকা, জাতীয় পার্টি প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টর প্রার্থী লতিফুর রহমানকে ৩ হাজার টাকা এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাকিবুল ইসলাম বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নড়াইল-২ আসনের ৪ জন প্রার্থীর পোস্টার সাঁটানো হয়। সেজন্য প্রার্থীদের জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, নিয়মিত পর্যবেক্ষণে আচরণবিধি লঙ্ঘন ধরা পড়ায় প্রার্থীদের জরিমানা করা হয়েছে। নির্বাচনি কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত পর্যবেক্ষণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...