Trending Now

আখাউড়া স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

Date:

সংলাপ প্রতিবেদক : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে আগামী শুক্রবার। উৎসব চলবে টানা পাঁচদিন। এরপরেই রয়েছে লক্ষ্মীপুজা। এই দুই পূজা উপলক্ষে সাতদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময়  বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানিয়েছে। সোমবার (১৬ অক্টোবর)  বিজ্ঞপ্তিতে দুটি সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও ফোরকান আহমেদ খলিফা সই করেছেন। 

স্থলবন্দর সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর শনিবার থেকে ২৪ অক্টোবার মঙ্গলবার পর্যন্ত এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৭ অক্টোবর শুক্রবার ও ২৮ অক্টোবর শনিবার পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজার কারণে ২১-২৪ অক্টোবর এবং লক্ষ্মীপুজা উপলক্ষে শুক্রবার ও শনিবার আমদানি-রপ্তানি এই বন্দরে বন্ধ থাকবে। মাঝখানে বুধবার ও বৃস্পতিবার আমদানি রপ্তানি চলবে। রোববার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...