Trending Now

আইসিজে’র নির্দেশ অমান্য করে রাফায় ইসরায়েলের হামলা

Date:

সংলাপ ডেস্ক : গাজার রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে শুক্রবার (২৪ মে) ইসরায়েলকে নির্দেশ দেয় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু এই নির্দেশ অমান্য করে কয়েক মিনিটের মধ্যেই রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

বিবিসির খবরে বলা হয়েছে, রাফার শাবৌরা শরণার্থী শিবিরে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। আইসিজে’র রায় ঘোষণার কিছুক্ষণ পরই রাফাহ শহরের কেন্দ্রে অবস্থিত শাবউরা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলের যুদ্ধবিমান।

দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানিতে শুক্রবার হেগভিত্তিক জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজে ইসরায়েলকে রাফা হামলা অবিলম্বে বন্ধ করতে বলার পাশাপাশি রাফা মিশর সীমান্ত ক্রসিং মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দেয়া, গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেয়ার নির্দেশ দেয়।

কিন্তু ইসরায়েলের এসব নির্দেশ মানার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না, বরং আইসিজে’র রায় ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। 

জাতিসংঘ আদালতের এই রায়ের পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই রায়কে ‘ভুয়া, ভয়ানক এবং ন্যায়বিচার পরিপন্থী’উল্লেখ করে বলা হয়, ‘প্রত্যেক দেশেরই আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ অনুসরণের ভিত্তিতে নিজেদের নাগরিক ও সীমানা রক্ষার অধিকার রয়েছে এবং ইসরায়েল ঠিক তা ই করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...