Trending Now

অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা ছিল না: মেহজাবীন চৌধুরী

Date:

বিনোদন ডেস্ক : “আমার শৈশব-কৈশোর কেটেছে দেশের বাইরে। তাই বাংলায় দুর্বল ছিলাম। ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছে। ঠিকমতো স্ক্রিপ্ট পড়তে পারতাম না। আমি চাইতাম কেউ আমাকে স্ক্রিপ্ট পড়ে শোনাক; সেটাই আমার জন্য সহজ হবে। উচ্চারণ সমস্যা ঠিক করার চেষ্টা করেছি। অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা ছিল না। কিন্তু যখন ঠিক করলাম অভিনয়ে নিয়মিত হবো তখন আর থেমে থাকিনি।”— এভাবেই কথাগুলো বলেন মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়নি। অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে মেহজাবীন অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে দেখা যাবে এই অভিনেত্রীকে। নিজের অভিষেক চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেহজাবীন চৌধুরী।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ‘প্রিয় মালতী’ সিনেমার নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অন্যতম প্রযোজক রেদওয়ান রনি, অভিনেতা আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট। আয়োজনে এসেছিলেন রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী।

এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। মালতী রানী দাশ নামে নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র রূপায়ন করেছেন তিনি। পলাশ কুমার দাশ নামে এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন গল্পের মালতী।

মেহজাবীন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...