Trending Now

অবরোধের দ্বিতীয় দিনেও বগুড়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ

Date:

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় অবরোধের দ্বিতীয় দিনেও পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার ১লা নভেম্বর সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত শহরের মাটিডালি, তিনমাথা রেলগেট ও সাবগ্রমে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও ছোররা গুলি, টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে। সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মাটিডালি এলাকায় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা। এরপর সেখানে দফায় দফায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

অন্যদিকে, শহরের তিনমাথা রেলগেট এলাকায় সকাল সাড়ে ৯টায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এসময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের দিকে রাবার বুলেট, টিয়ারসেল ছোড়ে। এতে তারা পিছু হটে যায়। এসময় অবরোধকারীরা তিনটি ট্রাকে ভাংচুর চালায়।

এছাড়া, সকাল থেকে শহরের তিনমাথা, চারমাথা, সাবগ্রাম-ঘুনিয়াতলা এবং বারোপুর এলাকায় জামায়াত শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়ে পিকেটিং শুরু করে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায়২০ মিনিট পর জামায়াত কর্মীরা মহাসড়ক থেকে সরে গেলে পরিস্থিতি শান্ত হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, সড়কে শান্তি-শৃঙ্খলা ফেরাতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমারা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে দিব না। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিএনপির ডাকা অবরোধের প্রথম দিন মঙ্গলবারও বগুড়ায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...