Trending Now

অবরুদ্ধ গাজায় মিনিটে ছয়টি বোমা ফেলা হচ্ছে

Date:

সংলাপ ডেস্ক : বিবিসির সাংবাদিক জেরেমি বোয়েন জানিয়েছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম বোমাবর্ষণ করছে ইসরায়েল। বিমান থেকে প্রতি মিনিটে ফেলা হচ্ছে ছয়টি বোমা। সোমবার ঐ সাংবাদিকের বরাত এ খবর জানিয়েছে মিডলইস্টমনিটর।

ইসরাইল থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলার সংবাদ সংগ্রহ করছেন বিবিসির আন্তর্জাতিক সম্পাদক প্রবীণ সাংবাদিক জেরেমি বোয়েন। গত রোববার এক প্রতিবেদন তিনি জানান, গাজার উত্তরাঞ্চলে সর্বাত্মক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এই অভিযানের অংশ হিসেবে ব্যাপক বোমাবর্ষণ করা হচ্ছে। ইসরায়েলি বোমাবর্ষণের পরিমাণ বর্ণনা করে রোববার এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জেরেমি বোয়েন বলেন, দক্ষিণ ইসরায়েলে আমার হোটেলে মাত্র এক ঘণ্টা আগে ঘুম থেকে উঠেছি। ওঠার পর থেকেই গাজায় অবিরাম ইসরায়েলের আর্টিলারি বাহিনীর ছোঁড়া বোমার বিস্ফোরণের শব্দ শুনতে পাঁচ্ছি। গুণে দেখলাম, প্রতি মিনিটে ছয়টি বিস্ফোরণ ঘটছে।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। জবাবে সেদিন থেকে তিন সপ্তাহ পরও গাজায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে এখন পর্যন্ত আট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজারেরও বেশি শিশু রয়েছে। আর আহত হয়েছেন অন্তত ২০ হাজার। বিমান হামলার পাশাপাশি চলতি সপ্তাহে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...