Trending Now

অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে ‘টাইগার থ্রি’র আয় ছাড়াল কোটি রুপি

Date:

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হচ্ছেন সালমান-ক্যাটরিনা। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে।

সিনেমাটি মুক্তির বেশি দিন বাকি নেই। যদিও প্রচার নিয়ে খুব একটা আয়োজন চোখে পড়ছে না। এরই মধ্যে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ লাখ ৬৪ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

স্যাকনিল্ক জানিয়েছে, দিওয়ালিতে মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে শীর্ষে এখন ‘টাইগার থ্রি’। এর মধ্য দিয়ে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি। সোমবার (৬ নভেম্বর) বিকাল পর্যন্ত প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৬৮টি। যার মূল্য ৪ কোটি ৭৭ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৪৪ লাখ টাকার বেশি।

‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করেছেন মণীশ শর্মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...