সংলাপ প্রতিবেদক
অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃআবুল বাশারের মাতা গতকাল রাতে একটি স্থানীয় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহির রাজিউন )আবূল বাশার ক্ষুদে বার্তায় জানান তার মাকে চাদপুরের নিজ বাড়ির পারিবারিক কবর স্থানে জানাজা ও সমাহিত করা হবে তিনি সকল আত্মীয় স্বজন ও বন্ধুদের মায়ের জন্য বিশেষ দোয়ার আহবান জানান। অগ্রণী ব্যাংকের ডিএমডি মোঃআবুল বাশারের মাতৃবিয়োগ ব্যাংকটির অনেক কর্মকর্তা ও কর্মচারীগন শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ডিজিএম মোঃ,আলী হায়দার বলেন স্যারের মা বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভূগছিলেন অবশেষে গতকাল রাতে তিনি ইন্তেকাল করেন আমরা ব্যাংকের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করছি এবং স্যারের মায়ের জান্নাত কামনা করছি। এক বিশেষ বার্তায় দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরান ছিদ্দিকি রুবেল ডিএমডি বাশারের মাতৃবিয়োগে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।



