Trending Now

৯ বছর পর জুটি বাঁধবেন সামান্থা-আল্লু অর্জুন!

Date:

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনয়শিল্পী আল্লু অর্জুন ও সামান্থা রুথ প্রভু। ‘সন অব সত্যমূর্তি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় তাদের রসায়ন দেখে মুগ্ধ হন দর্শকরা।

এরপর ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে পারফর্ম করেন আল্লু অর্জুন ও সামান্থা। তবে কোনো সিনেমায় জুটি বাঁধতে দেখা যায়নি তাদের। প্রায় ৯ বছর পর ফের জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন সামান্থা-আল্লু অর্জুন।

ইন্ডিয়া গ্লিটজের তথ্য অনুসারে, বাণিজ্যিক একটি সিনেমার কাজ হাতে নিয়েছেন পরিচালক অ্যাটলি কুমার। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আল্লু অর্জুন। প্রধান নারী চরিত্রের জন্য সামান্থা রুথ প্রভুকে নেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা। বিষয়টি নিয়ে সামান্থার সঙ্গে আলোচনা চলছে পরিচালকের।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘অ্যাটলি-আল্লু অর্জুনের এ সিনেমায় সামান্থার যুক্ত হওয়ার বিষয়ে জোরালোভাবে আলোচনা করছেন নির্মাতা।’

বড় বাজেটে নির্মিত হবে নাম ঠিক না হওয়া এ সিনেমা। এখন প্রি-প্রোডাকশন ও কাস্টিংয়ের কাজ চলছে। চলতি বছরের অক্টোবরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...