Trending Now

৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

Date:

বিশেষ প্রতিবেদন : ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। তবে কুয়াশার প্রকোপ না কমায় আরিচা-কাজিরহাট নৌরুটে এখনও ফেরি চলাচল শুরু হয়নি।

রোববার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, শনিবার রাত ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এখনও মাঝনদীতে কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট থাকায় ফেরি চলাচল চালু হয়নি৷ কুয়াশার প্রকোপ কমে গেলে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হবে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, শনিবার সন্ধ্যা থেকে মাঝ নদীতে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রোববার রাত সোয়া ১টার দিকে কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। এ সময় মাঝনদীতে চারটি ফেরি আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ১টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এখন পাটুয়ারিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার

নিজস্ব প্রতিবেদক, দৈনিক সংলাপ তিনটি মন্ত্রণালয় এবং দুটি দপ্তরে নতুন...

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে রুবেল নামে একজন গুলিবিদ্ধ

সংলাপ রিপোর্ট বিভিন্ন সোর্স মারফত জানা যায় যে, অদ্য...

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক

সংলা রিপোর্ট চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে সফল...