Trending Now

৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

Date:

সংলাপ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করার পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ওরিওন ইনফিউশন লিমিটেড, ক্রাউন সিমেন্ট পিএলসি, স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ওরিওন ইনফিউশন লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ৩’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

ক্রাউন সিমেন্ট পিএলসির দীর্ঘ মোয়াদে ‘এএ১’ রেটিং হয়েছে। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত, ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ব্যাংকের দায় ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’  এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-১। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ’  এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-২। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ১’  এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত, ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ব্যাংকের দায় ও অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি২’  এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৩ সালের ১৫ নভেম্বর পর্যন্ত ব্যাংকের দায় এবং অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’  এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০২৩ সালের ১২ ডিসেম্বর অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)। সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...