Trending Now

৭৪ দিন পর কেন্দ্রীয় অফিসে বিএনপির সংবাদ সম্মেলন

Date:

সংলাপ প্রতিবেদক : গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনমূলক নির্বাচন’ আখ্যা দিয়ে দীর্ঘ ৭৪ দিন পর বিএনপির পল্টনের অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে শায়রুল কবির জানান, বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের কারণে মহাসমাবেশ শেষ হলে, সেদিন সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেওয়া হয়। সেই থেকে গত ৭৪ দিন তালাবদ্ধ থাকার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা আজ (বৃহস্পতিবার) খোলা হলো।৷ সূত্র : রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...