Trending Now

৪ কোটি ৬০ লাখ টাকার গাড়ি কিনলেন শহিদ কাপুর

Date:

বিনোদন ডেস্ক : বিলাসবহুল নতুন গাড়ি কিনলেন ‘কবীর সিং’খ্যাত অভিনেতা শহিদ কাপুর। ৪ কোটি ৬০ লাখ টাকার বেশি মূল্যের এ গাড়ির ছবি মার্সিডিজ মেব্যাচ ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। এ ছবিতে দেখা যায়, কালো রঙের মার্সিডিজ গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন শহিদ-মিরা দম্পতি। ছবির ক্যাপশনে লিখেছে, মার্সিডিজ মেব্যাচ জিএলএস৬০০ মডেলর ব্যয়বহুল গাড়ি কেনার জন্য অনেক অনেক অভিনন্দন শহিদ কাপুর ও মিরা রাজপুত দম্পতি।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, মার্সিডিজ মেব্যাচ জিএলএস৬০০ মডেলর গাড়িটি শহিদ কাপুর সাড়ে ৩ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৬০ লাখ টাকার বেশি) কিনেছেন।

গত বছরের শুরুর দিকে আরেকটি মার্সিডিজ বেঞ্চ মেব্যাচ এস৫৮০ মডেলের নতুন গাড়ি কেনেন শহিদ কাপুর। এটি ৩ কোটি ১৮ লাখ টাকার বেশি মূল্যে কিনেছিলেন তিনি। এর আগে মার্সিডিজ মেব্যাচ এস ৫৬০ মডেলের গাড়ি ব্যবহার করতেন শহিদ কাপুর।

শহিদ কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্লাডি ড্যাডি’। আলী আব্বাস জাফর পরিচালিত এ সিনেমা গত ৯ জুন মুক্তি পায়। তবে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এটি। ‘কবীর সিং’ সিনেমার পর আর কোনো সফল সিনেমা উপহার দিতে পারেননি শহিদ। বর্তমানে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও শিল্পাঞ্চলের সার্বিক...

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

​বিশেষ প্রতিনিধি চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায়...

সিধলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ার হোসেন শাহীনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে...