Trending Now

৩০ জানুয়ারি কোথায় থাকবেন মাশরাফি? সংসদ নাকি মাঠে?

Date:

ক্রিড়া ডেস্ক : ৩০ জানুয়ারি কোথায় থাকবেন মাশরাফি বিন মুর্তজা?

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই দিন বেলা তিনটায় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। নড়াইল-২ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি এবারের বিপিএল খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। সেদিন বিপিএলের ম্যাচও রয়েছে মাশরাফির। তাই প্রশ্ন উঠছে, সেদিন খেলার মাঠ নাকি সংসদ ভবনে কোথায় থাকবেন মাশরাফি।

মঙ্গলবার সিলেটের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলেছেন মাশরাফি। তার নেতৃত্বে এ ম্যাচেও জয়ের মুখ দেখেনি সিলেট। দল হারায় কিছুটা মন খারাপ তার। তবে ৩০ জানুয়ারি প্রসঙ্গ উঠতেই তার মুখে হাসি ফুটল। সেদিন কোথায় থাকবেন এমন প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে। উত্তরে সিলেটের অধিনায়ক বলেছেন, ‘দেখি কি করা যায়। চিন্তা করছি।’

এদিকে মাশরাফি বড় দায়িত্বও পেয়েছেন। সংসদের হুইপ নির্বাচিত হয়েছেন। যা প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন। ফলে সংসদের প্রথম অধিবেশনে তার উপস্থিতিতি অনেকটা বাধ্যতামূলক।

৩০ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

খেলার মাঠ নাকি সংসদ ভবন, মাশরাফি কোনটাকে বেছে নেয় সেটাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...