Trending Now

২ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

Date:

লালমনিরহাট সংবাদদাতা : কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ২ দিন বন্ধ থাকবে। তবে, পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) খোলা থাকায় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। রোববার ১২ নভেম্বর সকালে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও গাড়ি চালকসহ তিন সংগঠন কালীপূজা বা শ্যামাপূজায় দুদিন বন্ধ রাখার যৌথ সিদ্ধান্তের কথা আগে চিঠি দিয়ে জানিয়েছে। চিঠিতে ১২ ও ১৩ নভেম্বর দুদিন চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকেরা সব ধরনের ব্যবসায়ী কাজ বন্ধ রাখবে। এতে বুড়িমারী স্থলবন্দর দিয়েও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, কালীপূজায় উভয় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...