Trending Now

২৫০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Date:

পার্থ প্রতিম ভদ্র: ২৫০ বোতল  ফেনসিডিল সহ ‌ দুই মাদক  ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর। একই সাথে মাদক পরিবহনে ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ‌ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গতকাল বুধবার  বিকাল আনুমানিক ৫:৩০ মিনিটে  র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের  দুইশত পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ বাদশা শেখ (৪০), পিতা-মৃত আবুছদ্দিন, সাং-বিশ্বনাথপুর, থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর ও ২। মোঃ মামুন হোসেন (২৮), পিতা-মোঃ ফরজ মন্ডল,সাংসাহেব নগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কুষ্টিয়া, ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। 

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...