Trending Now

১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, বৃষ্টি কমে বাড়বে শীত

Date:

বিশেষ প্রতিবেদন : ঢাকাসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ভারতের অন্ধ্র প্রদেশ ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে লঘুচাপে পরিণত হয়। বর্তমানে এটি উত্তর অন্ধ্র প্রদেশ ও তার কাছাকাছি দক্ষিণ উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়ে চলেছে।

এ অবস্থায় রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কমবে বৃষ্টি, বাড়বে শীত। এদিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আজ বুধবার রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি দিন শেষে কমে আসবে। পক্ষান্তরে বাড়বে শীত। এছাড়া ডিসেম্বরের শেষদিকে হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...