Trending Now

হুমায়ূন আহমেদের স্কুলে ৪৯ পরীক্ষার্থীর ৪৮ জন পেল জিপিএ-৫

Date:

সংলাপ ডেস্ক : প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হাতে গড়া প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে এ বছর ৪৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪৮ জনই জিপিএ-৫ পেয়েছে।

বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, এবার এসএসসি পরীক্ষায় ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিজ্ঞান শাখায় ১৯ জন, ব্যবসায় শাখায় ১৪ ও মানবিক শাখায় ১৫ জন। গত বছর এই প্রতিষ্ঠান থেকে ৭০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৫৪ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদ নিজ অর্থায়নে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। পরে এটির একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০০৬ সালে। শুরুতে হুমায়ূন আহমেদ নিজেই শিক্ষক-কর্মচারীদের বেতন দিতেন। পরবর্তীতে ২০১৯ সালে নিম্ন মাধ্যমিক শাখা এবং ২০২২ সালে মাধ্যমিক শাখা সরকারের এমপিওভূক্ত হয়।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, একেবারে গ্রামের একটি বিদ্যালয় থেকে যে ফলাফল করেছে তা উদাহরণতুল্য। আমরা তাদের এই ভালো ফলাফল প্রাপ্তির প্রক্রিয়া অন্যান্য বিদ্যালয়ে কাজে লাগানোর চেষ্টা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...