Trending Now

হাছান মাহমুদ ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Date:

সংলাপ ডেস্ক

‘সন্দেহজনক’ লেনদেনের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার পরিবারের সদস্য ও পাঁচটি প্রতিষ্ঠানের ৭৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

এসব ব্যাংক হিসাবে ২৪ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ৯৫৮ টাকার রয়েছে।

দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংস্থার উপপরিচালক কমলেশ মণ্ডল এসব হিসাব অবরুদ্ধের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

ব্যাংক হিসাবগুলোর মধ্যে হাছান মাহমুদের ৮টি, তার স্ত্রী নুরান ফাতেমার ১৪টি, মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ৬টি, হাছান মাহমুদ ও স্ত্রীর যৌথ হিসাব ৩টি হিসাব রয়েছে।

এছাড়া হাছান মাহমুদ পরিবারের বিসমিল্লাহ মেরিন সার্ভিসের ৩৪টি, বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস ম্যানেজমেন্ট অ্যান্ড হোল্ডিংস এর ৬টি, অস্ট্রেলিয়া বাংলাদেশ সোলার পাওয়ার লিমিটেডের ৩টি, সুখি বাংলা ফাউন্ডেশনের ২টি ও বিসমিল্লাহ মেরিন সার্ভিস জেএএস লিমিটেডের ১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

দুদকের অনুসন্ধানের বরাতে সংস্থার কর্মকর্তা কমলেশ মণ্ডল আবেদনে বলা হয়, হাছান মাহমুদ, তার স্ত্রী-কন্যা ও তাদের স্বার্থসংশ্লিষ্ট এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবে ৭৫৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৫৫৯ টাকা লেনদেন হয়েছে, যা ‘সন্দেহজনক’। হাছান মাহমুদ প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে এসব লেনদেন হয়েছে, যাতে অর্থ পাচারের সম্ভবনা অনেক বেশি।

২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে প্রকাশ্যে দেখা যায়নি।

সে মাসেই হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলে আসা হাছান এর আগে তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব ছিলেন। এর আগে ২০০৯ সালে মাস ছয়েক তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চেয়ারে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...