Trending Now

হঠাৎ দেখে নেটিজেনদের ট্রল, আয়েশা টাকিয়ার কড়া জবাব

Date:

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া। কয়েকদিন আগে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাকে। পাপারাজ্জিদের অনুরোধে ক্যামেরায় পোজ দেন। আর এ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ভূয়সী প্রশংসা করেন তার অনুরাগীরা।

এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন নেটিজেনদের একাংশ। ওজন বেড়ে যাওয়ায় লুকে পরিবর্তন এসেছে। তাই অনেকে মন্তব্য করেছেন প্লাস্টিক সার্জারি করেছেন ‘ওয়ান্টেড’খ্যাত এই নায়িকা। বিষয়টি ভারতের ‘টক অব দ্য কান্টি’-তে রূপ নিয়েছে।

নেটিজেনদের চর্চার বিষয়গুলো আয়েশা টাকিয়ার নজর কেড়েছে। অবশেষে নীরবতা ভেঙে কড়া জবাব দিলেন তিনি। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে এ নিয়ে কথা বলেছেন আয়েশা টাকিয়া।

লেখার শুরুতে আয়েশা টাকিয়া বলেন, ‘বলা দরকার যে, দুইদিন আগে আমাকে গোয়াতে আসতে হয়েছে। আমার বোন হাসপাতালে ভর্তি। বিমানে উঠার কয়েকে সেকেন্ড আগে পাপারাজ্জিরা আমাকে থামিয়ে পোজ দিতে বলেন। এখন আমার লুক নিয়ে কাটাছেঁড়া হচ্ছে, বিষয়টি এমন হয়েছে যে, দেশে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই।’

নেটিজেনদের নেতিবাচক মন্তব্যকে হাস্যকর উল্লেখ করে আয়েশা লেখেন, ‘একটি কিশোরীকে ১৫ বছর পরও তাকে আগের মতোই দেখাবে— মানুষ এমনটা আশা করে। মানুষের এটি অবাস্তব ও হাস্যকর ভাবনা। সুন্দরী নারীকে নিয়ে চর্চা বাদ দিয়ে আপনার সময়কে ভালো কাজে ব্যয় করার জন্য ভালো কিছু খুঁজে বের করুন।’

সমালোচনাকারীদের পরামর্শ দিয়ে আয়েশা টাকিয়া বলেন, ‘আমি আমার জীবন নিয়ে ভালো আছি। সুতরাং আপনার মতামতের প্রয়োজন নেই। আমি আপনাদের খারাপ শক্তিকে ফেরত পাঠাচ্ছি। আপনারা বরং শখ পূরণ করুন, ভালো খাবার খান, মজা করুন, বন্ধুদের সঙ্গে কথা বলুন, হাসুন— তাহলে দেখবেন নিজেকে অসুখী মনে হবে না।’

দীর্ঘদিন পর প্রিয় অভিনেত্রীকে দেখে তার অনুরাগীরা সিনেমায় পেরার অনুরোধ করেছিলেন। এ বিষয়ে আয়েশা বলেন, ‘সিনেমায় অভিনয়ের আর কোনো ইচ্ছা আমার নেই। আমি খুব সুখী জীবনযাপন করছি। আমি কখনই লাইমলাইটে আসতে চাই না আর খ্যাতিও কুড়াতে চাই না, কোনো সিনেমারও অংশ হতে চাই না। সুতরাং আমাকে নিয়ে চর্চা করবেন না।’

২০০৯ সালের মার্চে সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে ফারহান আজমির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আয়েশা টাকিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী। একই বছরের সেপ্টেম্বরে মুক্তি পায় প্রভু দেবা নির্মিত ‘ওয়ান্টেড’ সিনেমা। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন এই অভিনেত্রী।

বিয়ের পর মাত্র দুটো সিনেমায় অভিনয় করেন আয়েশা টাকিয়া। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মুড’। ২০১১ সালে মুক্তি পায় এটি। বর্তমানে স্বামী-সংসার নিয়ে ব্যস্ত সময় পা করছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...