Trending Now

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

Date:

​সংলাপ রিপোর্ট:

​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখতে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

​রোববার (২২ নভেম্বর) সকালে বিজিবি মহাপরিচালক কুমিল্লা সেক্টর সদর দপ্তরে পৌঁছান এবং কুমিল্লা সীমান্তের সার্বিক নিরাপত্তা, নজরদারি কার্যক্রম ও অপারেশনাল কর্মকাণ্ডের খোঁজখবর নেন। এরপর তিনি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) ঘুরে দেখে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা, টহল কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

​পরবর্তী ধাপে বিজিবি মহাপরিচালক সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা, অবৈধ অনুপ্রবেশসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

​পরিদর্শনকালে মহাপরিচালক দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি বাড়ানো, পুশ ইন প্রতিরোধসহ বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখার বিষয়ে তিনি প্রয়োজনীয় অপারেশনাল ও প্রশাসনিক দিকনির্দেশনা দেন।

​জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মহাপরিচালকের এই পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়কগণ উপস্থিত ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...

গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

​নিজস্ব প্রতিবেদক, দৈনিক সংলাপ ​আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং...

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগরীসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

​ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং...