Trending Now

সিলেটে নৌকা বাইচ প্রতিযোগিতায় হামজার তরী বিজয়ী

Date:

হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট বিভাগে দ্বিতীয় বারের মতো প্রথম স্থান অর্জন করে হামজার তরী নামের নৌকাটি। (৭ অক্টোবর) সোমবার, সিলেট বিভাগের মৌলভীবাজার থানার ২নং মনুমুখ ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে কুশিয়ারা নদীতে এক ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পনেরটির মতো নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

হাজার হাজার মানুষের ঢল নামে এই নৌকা বাইচ প্রতিযোগিতায়, সোহাগ ড্রীম এর সৌজন্যে যুক্তরাজ্য প্রবাসী সোহাগ এই প্রতিযোগিতার আয়োজন করে এলাকাবাসীকে নিয়ে। সোহাগ ড্রিমস নৌকা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মৌলভীবাজার, মাহবুবুর রহমান আই, জি, পি, অফিসার ইনচার্জ মৌলভীবাজার মডেল থানা, আবু মিয়া চৌধুরী চেয়ারম্যান ১নং খলিলপুর ইউ,পি, আব্দুল হক সেফুল সাবেক চেয়ারম্যান ২নং মনুমুখ ইউ,পি।

সোহাগ ড্রিমস নৌকা বাইচ প্রতিযোগিতা সিলেট বিভাগের কয়েকটি থানার মধ্যে হামজার তরী নামের নৌকাটি প্রথম হয়ে প্রথম পুরুষ্কার একটি মোটর সাইকেল অর্জন করে। ফাইনাল রাউন্ডে চারটি নৌকা অংশগ্রহণ করে, রঙ্গিল পবন জগন্নাতপুর পাইলগাউ ইউ,পি’র নৌকাটি দ্বিতীয় হয়ে দ্বিতীয় পুরুষ্কার একটি ফ্রীজ অর্জন করে। সোনার তরী নামের নৌকা তৃতীয় হয়ে তৃতীয় পুরুষ্কার একটি টিভি অর্জন করে।

জানা যায় প্রথম স্থান অধিকারী হামজার তরী নামের নৌকাটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউপি’র, পিরিজপুর গ্রামের আলী এন্টারপ্রাইজ এর পরিচালক মো: আলী হোসেন এর।

তিনি বলেন, সাধারণ মানুষেকে আনন্দ দেয়ার জন্য এই হামজার তরী নামের নৌকাটি তৈরি করেছেন। এই হামজার তরী নৌকাটি দৈর্ঘ্যে ৬০ হাত লম্বা, এই হামজার তরী নামের নৌকাটি একের অধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে আসছে, তিনি বলেন আরো নতুন কিছু নৌকা বাইচ প্রতিযোগিতায় হামজার তরী অংশগ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...