Trending Now

সিরাজগঞ্জে হেরোইনসহ বিএনপি নেতা গ্রেপ্তার

Date:

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে হেরোইনসহ বাবু শেখ (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর)। রাতে শহরের মাদকপল্লী হিসেবে খ্যাত মাহমুদপুর মহল্লায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার বাবু শেখ একই মহল্লার মৃত দানেজ শেখের ছেলে এবং সিরাজগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি একটি মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল নাহিদ আল আমিন বলেন, গতকাল মঙ্গলবার রাতে যৌথবাহিনীর অভিযানে নিজবাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি বাবু শেখকে ৩২ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।’

সদর থানার ওসি হুমায়ুন কবীর আজ বুধবার (৪ ডিসেম্বর)। সকালে বলেন, ‘চলতি বছরের ৭ জুলাই সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা একটি মাদক মামলায় বাবু শেখকে ৬ বছরের কারাদণ্ড দেন।

‘এরপরও তিনি এলাকায় থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। হেরোইন উদ্ধারের ঘটনায় আরো একটি মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...