ইমরান ছিদ্দিকি রুবেল : বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে বড় রদ বদল এনেছে সরকার । গতকাল ১ জানুয়ারি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত আদেশে পুলিশের উচ্চ পদে ১৭ জন অফিসার কে বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছ । পদায়নের তালিকায় এপিবিএনের ডিআইজি সুদক্ষ অফিসার আবুল বাসার তালুকদার কে সিআইডির ডিআইজি করা হয়েছে। তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন । ২০২৫ সালের এটিই পুলিশের প্রথম প্রজ্ঞাপন ।



