Trending Now

সাভারে একটি কুকুরের কামড়ে ৬৪ জন আহত

Date:

সাভার সংবাদদাতা : ঢাকার সাভারে একটি পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৬৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর)  রাত সাড়ে ৮ টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার এ তথ্য নিশ্চিত করেন। এরআগে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত সাভার পৌর এলাকার রেডিও কলোনী,সাভার বাজার বাস স্ট্যান্ড, আনন্দপুর ও গেন্ডা মহল্লায় একটি কুকুরের কামড়ে ৬৪ জন আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি।

তবে কুকুরে কামড়ে আহত শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, ‘ আমি আনন্দপুর ভার্কের সামনে এসেছিলাম । হঠাৎ করে একটি কুকুর আমার হাতে কামড়ে ধরে রাখেন। পরে কুকুরকে  কয়েকজন পথচারী আঘাত করে আমাকে কুকুর থেকে ছাড়ায়। এরপরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছি বলে জানান তিনি। 

অন্যদিকে লাভলু মিয়া নামে আহত আরেক ব্যক্তি জানান, একটি পাগলা কুকুর রেডিও কলোনী থেকে  মানুষদের কামড়ানো শুরু করে। পর্যায়ক্রমে সাভার বাজার বাস স্ট্যান্ড, আনন্দপুর ও গেন্ডা এলাকার লোকজনকে কামড়িয়েছে বলে জানান তিনি। 

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার  বলেন, কুকুরের কামড়ে রাত সাড়ে আটটা পর্যন্ত ৬৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য  সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...