Trending Now

সাভারে অবৈধ ফার্নেস ওয়েল কারখানায় অভিযান

Date:

সাভার সংবাদদাতা : ঢাকার সাভারে ভাকুর্তা ইউনিয়নে নেই কোন পরিবেশের ছাড়পত্র নামবিহীন রিসাইকেলিং অবৈধ ২টি কারখানায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয় । পরিবেশ দূষণ করে অবৈধভাবে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে কারখানায় অভিযান পরিচালনা করে সাভার উপজেলা প্রশাসন।

২০ সেপ্টেম্বর রবিবার বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এস এম রাসেল নূর। অভিযানে পরিবেশ ছাড়পত্র ব্যতীত ক্ষতিকর রিসাইক্লিং টায়ার কারখানা পরিচালনা করার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে মীমহা রিসাইক্লিং কারখানায় নগদ ১ লক্ষ টাকা এবং এস এস রিসাইক্লিং কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাভার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর বলেন, ওই এলাকায় নাম বিহীন এসব কারখানার মালিকরা পরিবেশ দূষণ করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে আসছিল। যার ফলে ওই এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি এলাকায় কোনো ফসলি জমিতে ফসল হচ্ছে না। এছাড়া এলাকাবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সকালে তিনি ওই এলাকার ২টি কারখানায় অভিযান পরিচালনা করে।

এদিকে এলাকাবাসী এসব অবৈধ কারখানা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আহ্বান জানান প্রশাসনের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...