Trending Now

সাপাহারে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন

Date:

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর সাপাহারে বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন হয়েছে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে মিলিত হয়।

দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন সহকারী কমিশনার ভূমি সারমিন জাহান লুনা ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ, ও নার্গিস সরকার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা, রুহুল আমিন,অফিসার্স ইনচার্জ ওসি হুমায়ুন কবির ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার

নিজস্ব প্রতিবেদক, দৈনিক সংলাপ তিনটি মন্ত্রণালয় এবং দুটি দপ্তরে নতুন...

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে রুবেল নামে একজন গুলিবিদ্ধ

সংলাপ রিপোর্ট বিভিন্ন সোর্স মারফত জানা যায় যে, অদ্য...

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক

সংলা রিপোর্ট চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে সফল...